দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘানাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। এই জয়ের মধ্য দিয়ে শেষ ৩২ দলের পর্বের সব ম্যাচ শেষ হয়েছে এবং নিশ্চিত হয়েছে শেষ ষোলোর সবগুলো দল।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফরোয়ার্ড জন কর্দোবা। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস। বদলি হিসেবে নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।
ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেসের বাড়ানো বল পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে জড়িয়ে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেয়।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেছে কলম্বিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
/অ